২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে একজনকে পিটিয়ে হত্যা

নড়াইলের লোহাগড়া উপজেলায় চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নড়াইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2013, 08:47 AM

Updated : 23 Aug 2022, 10:33 AM

নিহত ছাদিয়ার রহমান (৩২) উপজেলার জয়পুর-গোফাডাঙ্গা গ্রামের ইসহাক মিয়ার ছেলে।

সোমবার ভোররাতে মরিচপাশা গ্রামে তিনি গণপিটুনির শিকার হন বলে লোহাগড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মঈনুল ইসলাম জানান।

এসআই মঈনুল বলেন, ছাদিয়ারসহ ৩/৪ জন চুরির উদ্দেশ্যে ভোররাতে মরিচপাশা গ্রামের শামসু শেখের বাড়িতে ঢোকে। বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার দিলে স্থানীয়রা জড়ো হয়ে তাদের ধাওয়া দেয়।

“মরিচপাশা বিলের মধ্যে ছাদিয়ার গ্রামবাসীর হাতে ধরা পড়ে যায়। সেখানে তাকে ব্যাপক মারধর করা হয়। ঘটনাস্থলেই ছাদিয়ার মারা যান।”

ময়নাতদন্তের জন্য লাশ নড়াইল সদর হাসাপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে এসআই মঈনুল জানান।