২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

চট্টগ্রাম নগরীর কর্ণফুলী থানা এলাকায় গাড়ির ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2013, 07:24 AM

Updated : 23 Aug 2022, 10:34 AM

সোমবার সকালে কর্ণফুলী থানার মইজ্জারটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির কনস্টেবল খোরশেদ আলম জানান, ওই যুবক কোনো  একটি গাড়ির ধাক্কায় মারাত্মক আহত হয়ে সড়কের পাশে পড়ে ছিল।

পরে পুলিশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঘোষণা করেন।