কদমতলীতে কিশোরের লাশ উদ্ধার
রাজধানীর কদমতলীতে নির্মাণাধীন ভবন থেকে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবির বরাত দিয়ে ওসি বলেন, শনিবার সাড়ে আটটার সময় তারা ওই ভবনে আম পারতে উঠে। তখন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অর্ণব মারা যায় বলে রবি দাবি করেন।
ওসি বলেন,রবির কথাবার্তা সন্দেহজনক। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
এক ভাই এক বোনের মধ্যে অর্ণব বড়। তারা বাবা কবির হোসেন বাড়ি কুমিল্লার হোমনায়।
ময়নাতদন্তের জন্য লাশ মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
