২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দুর্ঘটনায় পথচারীর মৃত্যু

বন্দরনগরীতে কভার্ড ভ্যানের ধাক্কায় এক পথচারীর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2013, 02:26 PM

Updated : 23 Aug 2022, 10:33 AM

নিহতের বয়স আনুমানিক ৩৫ বছর।

শনিবার বিকালে বন্দর থানাধীন সল্টগোলা ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির কনস্টেবল আশিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকালে রাস্তা পার হওয়ার সময় কভার্ড ভ্যানের ধাক্কায় ওই পথচারী মারা যান।

গুরুতর আহত অবস্থায় তাকে চমেক হাসপাতালে আনা হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।