২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জয়ের শাশুড়ি মারা গেছেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের শাশুড়ি ম্যারি ল’ ওভারমায়ার মারা গেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2013, 02:05 PM

Updated : 25 Apr 2022, 06:36 PM

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (মিডিয়া)মাহবুবুল হক শাকিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ১২ এপ্রিল স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যে সজীব ওয়াজেদ জয়ের শাশুড়ি মারা গেছেন। এ সময় জয়ের স্ত্রী ক্রিস্টিনসহ তিন ছেলে-মেয়ে পাশে ছিলেন।

দীর্ঘদিন ধরেই ম্যারি ল’ ওভারমায়ার ক্যান্সারে ভুগছিলেন।

মৃত্যুর খবর শুনে তাৎক্ষণিকভাবে কর্মস্থল থেকে শাশুড়ির বাসায় ছুটে যান জয়।

এদিকে ছেলের শাশুড়ির মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন। তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।