প্রক্সি দিতে গিয়ে কারাগারে
চলতি সালের এইচএসসি পরীক্ষায় অন্যের হয়ে অংশ নেয়ার অভিযোগে গোপালগঞ্জে এক কলেজছাত্রকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার বেলা ২টায় মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খায়রুজ্জাম ভ্রাম্যমাণ আদালতে এক বছরের এ দণ্ড দেন।
দণ্ডিত পবিত্র মণ্ডল উপজেলার মহাটালী গ্রামের প্রয়াত দুলাল মণ্ডলের ছেলে। তিনি উজানী কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।
মুকসুদপুর থানার পরিদর্শক (তদন্ত) শ্যামলাল নাথ বলেন, মুকসুদপুর কলেজ কেন্দ্রে উজানী কলেজের এইচএসসি পরীক্ষার্থী নরোত্তম মণ্ডলের হয়ে ইংরেজি দ্বিতীয়পত্রের পরীক্ষা দিচ্ছিলেন পবিত্র। পরীক্ষার শেষ মুহুর্তে দুপুর পৌনে ১টার দিকে কর্তব্যরত শিক্ষকরা তাকে আটক করে পুলিশে দেন।
পরে ভ্রাম্যাণ আদালতে তার বিচার করা হয়।
