২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে পানিতে ডুবে দুই সহোদরের মৃত্যু

ফেনীর দাগনভূঞা উপজেলায় খালের পানিতে ডুবে দুই সহোদরের মৃত্যু হয়েছে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2013, 01:43 PM

Updated : 25 Apr 2022, 06:35 PM

শুক্রবার দুপুরে রাকিব (১০) ও সাকিবের (৬) লাশ এলাকাবাসী উপজেলা সদরের বেতুয়া গ্রামের একটি খাল থেকে উদ্ধার করে।

তারা গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

দাগনভুঞা পৌরসভার মেয়র মো. ওমর ফারুক ও  দাগনভূঞা থানার ওসি মো. নিজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এলাকাবাসী জানান, দুপুরে রাকিব ও সাকিব প্রতিদিনের মতো বাড়ির পাশে খালের পাড়ে খেলতে যায়। অনেকক্ষণ পরেও তারা বাড়ি ফিরে না আসলে পরিবারের লোকজন খোঁজাখুজি শুরু করে। এর কিছু পরেই তাদের লাশ খালে ভেসে উঠে।

তাদের উদ্ধার করে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।