২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেঘনায় জাটকা সংরক্ষণে জেলেদের অর্থ সহায়তা

মেঘনা নদীতে জাটকা ধরা বন্ধে জেলেদের উৎসাহিত করতে লক্ষ্মীপুরে শুক্রবার দিনব্যাপী এক কর্মশালার আয়োজন করা হয়।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2013, 01:21 PM

Updated : 23 Aug 2022, 10:33 AM

স্থানীয় উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালায় জেলেদের মাঝে অর্থ সহায়তার চেক ও বিনামূল্যে জাল তৈরীর সুতা বিতরণ করা হয়েছে।

সদর উপজেলা সিনিয়র কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে শতাধিক জেলে উপস্থিত ছিলেন।

সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুনিল চন্দ্র ঘোষের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সুজন চৌধুরী।

মেঘনায় জাটকা সংরক্ষণে জেলেদেরকে মাছ ধরা থেকে বিরত থাকতে এবং তাদের জন্য পূনর্বাসন কর্মসূচীর অংশ হিসেবে এ কর্মশালার আয়োজন করা হয়।

জেলার কমলনগর ও রামগতি উপজেলা ও সদর উপজেলা- এই তিনটি উপজেলায় মোট ৪৬৫জন জেলেকে এ কর্মসূচীর আওতায় পুনর্বাসন করা হবে।