২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে ৪ পিকেটারকে পুলিশে দিল জনতা

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় ট্রাক ভাংচুরের সময় চার শিবিরকর্মীকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে জনতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2013, 02:05 PM

Updated : 23 Aug 2022, 10:32 AM

বৃহস্পতিবার সকালে বাগেরহাট-মোড়েলগঞ্জ সড়কে ভাংচুরের শিকার ওই ট্রাকের চালক শিবিরকর্মীদের বিরুদ্ধে মামলা করেছেন।

মোড়েলগঞ্জ থানার ওসি মো. আসলাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হরতাল চলাকালে সকালে উপজেলার কালিকাবাড়ি এলাকায় ছাত্র শিবিরের ১৫/২০ জন কর্মী একটি ট্রাক ভাংচুর করে।

এ সময় স্থানীয়রা শিবিরকর্মী আল আমিন (২০), সোহেল (২১), আরিফ (২০) ও মাসুদকে (২২) পুলিশে দেয়।

“আহত চার শিবিরকর্মীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে  গুরুতর আহত মাসুদকে বাগেরহাট সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।”

ওসি আরো জানান, এ ঘটনায় ট্রাকচালক আব্দুল কুদ্দুস বাদি হয়ে মোরেলগঞ্জ থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা করেছেন।