যশোরে যুবলীগকর্মীকে গুলি
যশোরে দুর্বৃত্তের গুলিতে আহত হয়েছেন যুবলীগের এক কর্মী।
পূর্ববিরোধের জের ধরে হাসানুর রহমান সম্রাট (২৫) নামে ওই যুবকের ওপর হামলা হয়েছে বলে পুলিশের ধারণা।
তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সম্রাট সদর উপজেলার হালসা গ্রামের মোশাররফ হোসেনের ছেলে।
দুপুরে হালসা বাজারে তার ওপর হামলা হয় বলে পুলিশ জানিয়েছে।
আহত সম্রাট সাংবাদিকদের বলেন, একদল দুর্বৃত্ত তাকে ধরে উপর্যুপরি কুপিয়ে তার দু’পায়ে গুলি করে চলে যায়।
যশোর কোতোয়ালি মডেল থানার উপ পরিদর্শক (এসআই) ডেইজি খাতুন সাংবাদিকদের বলেন, পূর্ব বিরোধের জের ধরে এ হামলা হয়েছে বলে তারা ধারণা করছেন।
