২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিনোদ বিহারীর মৃত্যুতে খালেদা জিয়ার শোক

বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2013, 11:50 AM

Updated : 25 Apr 2022, 06:35 PM

বৃহস্পতিবার এক শোকবার্তায় তিনি বলেন, "বৃটিশ বিরোধী আন্দোলনে মাস্টার দা সূর্যসেনের একজন সহযোদ্ধা হিসেবে তাঁর অসামান্য অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।"

কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে মারা যান অগ্নিযুগের বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরী। ব্রিটিশবিরোধী আন্দোলনে মাস্টারদা সূর্য সেনের এই সঙ্গীর বয়স হয়েছিল ১০৩ বছর।

প্রয়াত এই বিপ্লবীর আত্মার শান্তি কামনা করে বিএনপি চেয়ারপারসন বলেন,"একজন মুক্তমনের মানুষ হিসেবে তিনি ছিলেন সর্বজন শ্রদ্ধেয়।"

শোকবার্তায় বিনোদ বিহারীর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা জানান খালেদা জিয়া।