২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে যুবলীগ কর্মী নিহতের ঘটনায় মামলা

বাগেরহাটে দরপত্র দাখিলকে কেন্দ্র করে বিরোধের জেরে যুবলীগ কর্মী কালু শেখ (২৬) নিহতের ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2013, 11:27 AM

Updated : 23 Aug 2022, 10:32 AM

গত সোমবার রাতে পৌর মেয়র খান হাবিবুর রহমান এবং পৌর যুবলীগ সভাপতি ও পৌর কাউন্সিলর শিপন মিনার সমর্থকদের মধ্যে সংঘর্ষের সময় সদর উপজেলার ডেমা ইউনিয়নের ১নং ওয়ার্ড যুবলীগের নির্বাহী সদস্য কালু শেখ (২৬) মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যান।

বুধবার রাতে নিহত কালু শেখের মা মঞ্জু বেগম বাদী হয়ে বাগেরহাট মডেল থানায় মামলাটি দায়ের করেন।

বাগেরহাট মডেল থানার ওসি মো. মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মামলায় পৌর মেয়র খান হাবিবুর রহমানের তিন ভাতিজা খান আবু বক্কর সিদ্দিক (৩৮), শহীদ খান (৩৬), আলী খান (৩০) এবং দুই শ্যালক শেখ ইদ্রিস আলী (৪০) ও শেখ মিজানুর রহমান বাবুসহ (৩০) অজ্ঞাত আরো ৭-৮ জনকে আসামি করা হয়েছে।

আসামিদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান ওসি।

এরমধ্যে খান আবু বক্কর সিদ্দিক রুপসা-বাগেরহাট আন্ত:জেলা সড়ক পরিবহণ মালিক সমিতির লাইন সম্পাদক, শেখ ইদ্রিস আলী যুবলীগ নেতা এবং শেখ মিজানুর রহমান পৌর যুবলীগের ৭ নং ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক।