২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে শিবিরের হামলায় এসআই আহত

ইসলামী ছাত্র শিবিরের হামলায় দিনাজপুরের খানসামা উপজেলায় পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) আহত হয়েছেন।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2013, 11:08 AM

Updated : 23 Aug 2022, 10:32 AM

আহত এসআই সহিদুল ইসলামকে খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

খানসামা থানার ওসি কৃষ্ণ কুমার সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ১০টার দিকে সহিদুল উপজেলার পাকেরহাট এলাকায় দায়িত্ব পালন করছিলেন। এ সময় জামায়াত-শিবিরকর্মীরা তার উপর হামলা চালায়।

এদিকে বিরামপুর থানার ওসি নাসির উদ্দিন ম-ল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে জামায়াত-শিবিরের মিছিল থেকে বিরামপুরের ঢাকা মোড়সহ কয়েকটি স্থানে পিকেটিং ও নাশকতার চেষ্টা চালালে পুলিশ তাদের বাধা দেয়।

এ সময় তারা পুলিশের উপর হামলা চালালে পুলিশ রবার বুলেট ছুড়ে ছত্রভঙ্গ করে দেয়।

পুলিশ ঘটনাস্থল থেকে জামায়াত-শিবিরের ৫ কর্মীকে আটক করেছে।