২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় বিএনপির আড়াইশ’ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

নওগাঁর মান্দায় হরতাল চলাকালে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষের সময় পুলিশের উপর ইট-পাটকেল নিক্ষেপের ঘটনায় বিএনপি নেতাকর্মীদের আসামি করে মামলা করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নওগাঁ, প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2013, 11:02 AM

Updated : 23 Aug 2022, 10:32 AM

বুধবার বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের হরতাল চলাকালে সরকারি কাজে বাধা ও পুলিশের উপর হামলার অভিযোগ এনে বিএনপির আড়াইশ’ নেতাকর্মীর বিরুদ্ধে মামলাটি করেন মান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম।

মান্দা থানার ওসি আব্দুল্লাহেল বাকী সাংবাদিকদের জানান, বুধবার রাতে এ মামলা হয়। ঘটনার পর থেকেই বিএনপি নেতারা আত্মগোপনে আছেন।  

মান্দা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আলম চৌধুরী অভিযোগ করেন, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে।