নববর্ষ: দুই নেত্রীর শুভেচ্ছা বিনিময়
বাংলা নববর্ষ উপলক্ষে কার্ড পাঠিয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।
বিরোধীদলীয় নেত্রীর একান্ত সচিব এ এস এম সালেহ আহমেদ কার্ডটি গ্রহণ করেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (মিডিয়া) মাহবুবুল হক শাকিল।
পরে বিএনপি চেয়ারপসন খালেদা জিয়ার সহকারী একান্ত সচিব সুরাতুজ্জ্মান বিরোধী দলীয় নেতার শুভেচ্ছা কার্ডটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছে দেন।
প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার সেখ আক্তার কার্ডটি গ্রহণ করেন।
দুই নেত্রী প্রতি বছরই ঈদ ও নববর্ষে কার্ড পাঠিয়ে শুভেচ্ছা বিনিময় করে থাকেন। আগামী রোববার ১৪২০ বঙ্গাব্দের প্রথম দিন।
