জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স শেষবর্ষ পরীক্ষার ফরমপূরণ শুরু
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১০ সালের স্নাতকোত্তর (মাস্টার্স) শেষবর্ষ পরীক্ষার আবেদন ফরমপূরণ শুরু হয়েছে।
বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশন দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এছাড়া ২৫ এপ্রিল হতে ৯ মে পর্যন্ত বিলম্ব ফি দিয়ে আবেদন ফরমপূরণ করা যাবে বলেও জানানো হয়।
এ সংক্রান্ত বিস্তারিত তথ্য সংশি¬ষ্ট কলেজ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd, www.nubd.info এবং www.nuadmission.com/mf থেকে জানা যাবে।
