ফেনীতে অটোরিকশা ভাংচুর, আটক ৯
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ৩৬ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিনে পিকেটাররা ফেনী শহরে একটি সিএনজিচালিত অটোরিকশা ভাংচুর করেছে।
বুধবার দুপুরে প্রেস ক্লাব এলাকায় যুবদলের একটি মিছিল থেকে এ অটোরিকশা ভাংচুর করা হয় বলে জানান ফেনী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) তৈমুর আলম।
এদিকে দুপুরে বিএনপি শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক থেকে একটি মিছিল বের করে। মিছিলটি শহরের জিরো পয়েন্ট প্রদক্ষিণ করে সমবায় সুপার মার্কেটের সামনে সমাবেশ করে।
স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল হরতাল সমর্থনে শহরে আলাদা মিছিল করেছে ।
