২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে ছাত্রদলের ৪১ জনকে আসামি করে মামলা

নীলফামারীতে হরতাল চলাকালীন সময়ে পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে ছাত্রদলের ৪১ নেতাকর্মীকে আসামি করে একটি মামলা করেছে পুলিশ।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2013, 10:11 AM

Updated : 23 Aug 2022, 10:32 AM

বুধবার সকালে নীলফামারী সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আরমান বাদি হয়ে এ মামলা করেন।

সদর থানার ওসি আক্কাস আহমেদ সাংবাদিকদের জানান, মামলায় জেলা ছাত্রদলের আহবায়ক মোর্শেদ আলম (৩৫) সহ ১৬ জনের নামোল্লেখ করে অজ্ঞাত আরো ২৫ জনকে আসামি করা হযেছে।   

বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের হরতাল চলাকালে মঙ্গলবার দুপুরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। পরে পুলিশ তাদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়।

এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ ছাত্রদলের চার নেতাকর্মীকে আটক করে। পুলিশের মামলায় এই চারজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানান ওসি আক্কাস আহমেদ।