২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষে আহত ২০

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় রাস্তায় ক্রিকেট খেলা নিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ব্রাহ্মণবাড়িয়া, এপ্রিল ১০ ()-

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2013, 09:13 AM

Updated : 23 Aug 2022, 10:32 AM

সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী জানান, বুধবার দুপুর ১২ টার দিকে পৌর এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কে পীরবাড়ি বাসস্ট্যান্ডের কাছে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে শরীফপুর ও মাইঝহাটি গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষ হয়।

সংঘর্ষে দুই পক্ষের অন্তত ২০ জন আহত হয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে তিনি জানান।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষের ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।