২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশি গৃহবধূকে বিজিবি’র কাছে হস্তান্তর বিএসএফের

ফেনীর পরশুরাম বিলোনীয়া সীমান্ত থেকে বিএসএফ’র হাতে আটক এক গৃহবধূকে ১৫ দিন পর বিজিবি’র কাছে হস্তান্তর করা হয়েছে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2013, 04:31 PM

Updated : 23 Aug 2022, 10:31 AM

ফেনীর ১৯ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৮টার দিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)বিলোনীয়া সীমান্তে মজুমদারহাট বিজিবি কোম্পানী কমান্ডার সুবেদার রহুল আমিনের কাছে গৃহবধূ তুক্কনী বেগমকে হস্তান্তর করে।

এর আগে বিকেল সাড়ে ৫টায় ভারতের ত্রিপুরা আদালত তাকে বাংলাদেশের কাছে হস্তান্তরের নির্দেশ দেয়।

১৯ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র অধিনায়ক লে. কর্ণেল সোহরাব হোসেন আটকের ১৫দিন পর এই গৃহবধুকে ছেড়ে দেয়ার খবরের সত্যতা নিশ্চিত করেন।

গত ২৬ মার্চ বিকেলে এই গৃহবধূকে ধরে নিয়ে যায় বিএসএফ। আটকের পর বিএসএফ তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে ত্রিপুরা আদালতে মামলা দায়ের করে।