২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজার বিএনপির নেতাদের বিরুদ্ধে মামলা

কক্সবাজারে বিএনপি’র মিছিল থেকে সোমবার রাতে ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণের ঘটনায় দুটি মামলা হয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2013, 03:37 PM

Updated : 25 Apr 2022, 06:35 PM

কক্সবাজার জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্নাকে প্রধান আসামী করে মামলা দুটি দায়ের করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় আহত এসআই জাকির বাদি হয়ে মামলা দুটি দায়ের করেন।

মামলায় ৩০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় ৭০ জনকে আসামি করা হয়েছে। গ্রেপ্তার দেখানো হয় ১৪ জনকে।

বিএনপির যুগ্মমহাসচিব সালাহউদ্দিন আহমেদকে গ্রেপ্তারের প্রতিবাদে বৃহস্পতিবার কক্সবাজারে সকাল-সন্ধ্যা হরতাল ডেকে শহরের বিভিন্ন জয়গায় বিক্ষোভ মিছিল ও গাড়ি ভাংচুর করে দলের নেতা-কর্মীরা।

একটি মিছিল থেকে কক্সবাজারের স্থানীয় পত্রিকা দৈনিক দৈনন্দিন-এর অফিসে তারা গুলি বর্ষণ করে বলে অভিযোগ করেছেন পত্রিকাটির সম্পাদক ফরহাদ ইকবাল।

এ ঘটনায় কক্সবাজার সদর থানার এসআই জাকিরসহ কনস্টেবল ভুবন দেওয়ান, বিএনপি নেত্রী নাছিমা বকুলের স্বামী আবু হায়দার ওসমানী এবং  পথচারী মো. জাবের গুলিবিদ্ধ হন।।