২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় ভুয়া ক্যাপ্টেন গ্রেপ্তার

সাতক্ষীরায় সেনাবাহিনীর ক্যাপ্টেন পরিচয় দিয়ে ভূয়া পরিচয়পত্র দেখানোর পর একজনকে আটক করেছে পুলিশ।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2013, 02:20 PM

Updated : 23 Aug 2022, 10:31 AM

মিথ্যা পরিচয়পত্র তৈরি এবং বহনের অভিযাগে সোমবার রাতে সদর থানায় নিয়ে জিজ্ঞাসাবাদের পর কামরুজ্জামান নামের ওই ভুয়া ক্যাপ্টেনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

মামলার বাদি এএসআই আব্দুল হালিম বলেন, খুলনা রোড মোড়ে দায়িত্ব পালনের সময় তার কাছে এসে নিজেকে সেনাবাহিনীর ক্যাপ্টেন পরিচয় দেন কামরুজ্জান। পরিচয়পত্র দেখতে চাইলে তিনি একটি ভূয়া পরিচয়পত্র দেখান।

কামরুজ্জামান কর্তব্যরত এসআইকে আরো বলেন, লে. জেনারেল মো. সাগর বোগদাদী নামের একজনের মাধ্যমে তিনি সেনাবাহিনীতে চাকরি পান।

কামরুজ্জমান উপজেলার গাভা গ্রামের শাহজাহান সরদারের ছেলে।

এদিকে মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে লে. জেনারেল সাগর বোগদাদী নামের এক ব্যক্তির ছবিসহ একটি ব্যানার উদ্ধার করেছেন সাতক্ষীরা কোর্ট পুলিশ পরিদর্শক রতন শেখ।

এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানিয়েছেন সদর থানার ওসি আমান উল্লাহ।