২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে বিএনপির হরতাল বৃহস্পতিবার

নোয়াখালীতে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা বিএনপি।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2013, 01:10 PM

Updated : 23 Aug 2022, 10:32 AM

কেন্দ্র থেকে ডাকা ৩৬ ঘন্টার হরতালের প্রথম দিন মঙ্গলবার বিক্ষোভ মিছিল শেষে শহরের পৌর বাজারে জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশীদ আজাদ এ ঘোষণা দেন।

জেলার বাসিন্দা কেন্দ্রীয় বিএনপির শীর্ষ চার নেতা স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, যুগ্ম মহাসচিব মো. শাহজাহান, যুগ্ম মহাসচিব বরকত উল্লা বুলু, কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের মুক্তির দাবিতে এ হরতাল ডাকা হয়েছে বলে জানানো হয়।

এদিকে মঙ্গলবার সকাল থেকেই হরতালের সমর্থনে বিক্ষিপ্তভাবে পিকেটিং করে ১৮ দলের কর্মীরা। শহরের ফকিরপুর, রশিদ কলোনী এলাকায় টায়ারে আগুন ধরিয়ে দিয়ে সড়কে অবরোধ এবং কবিরহাটের ভূঁইয়ারহাট এলাকায় একটি মোটরসাইকেল ও একটি সিএনজি চালিত অটোরিকশা ভাঙচুর করে।

এছাড়া হরতাল সমর্থকরা নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়াম এলাকায় চারটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়। কোম্পানীগঞ্জের বসুরহাটে অটোরিকশা ভাঙচুর ও কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়।