শিবিরের হরতালে পেছাল হেফাজতের সমাবেশ
ছাত্র শিবিরের ডাকা হরতালের কারণে হেফাজতে ইসলামের সিলেটের মহা সমাবেশ পেছানো হয়েছে
জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও হেফাজতে ইসলাম সিলেট বিভাগের যুগ্ম সদস্য সচিব শাহীনূর পাশা চৌধুরী মঙ্গলবার এ তথ্য জানান।
তিনি বলেন, শিবিরের ডাকা হরতালের কারণে ঢাকা লংমার্চ থেকে ঘোষিত মহা সমাবেশ ১১ এপ্রিলের পরিবর্তে ১৫ এপ্রিল অনুষ্ঠিত হবে।
শিবিরের কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হুসেনকে গ্রেপ্তারের পর রিমান্ডে নেয়ার প্রতিবাদ ও তার মুক্তির দাবিতে বৃহস্পতিবার হরতাল ডেকেছে শিবির।
গত ৬ এপ্রিল ঢাকার সমাবেশ থেকে হেফাজত বৃহস্পতিবার সিলেটে মহা সমাবেশ করারা ঘোষণা দেয়। নগরীর সিটি পয়েন্টে এ সমাবেশ হওয়ার কথা ছিল।
