২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যৌতুক না পেয়ে স্ত্রীকে খুন করলো স্বামী

রংপুরের মিঠাপুকুরে যৌতুক না পেয়ে স্ত্রীকে খুন করে স্বামী পালিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2013, 12:57 PM

Updated : 23 Aug 2022, 10:32 AM

মঙ্গলবার বিকালে উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের যাদবপুর গ্রামে রূপালী বেগমকে (২২) ছুরিকাঘাত করলে হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।

রূপালী কাফ্রিখাল গ্রামের নূর ইসলামের মেয়ে। এক বছর আগে যাদবপুর গ্রামের সাইদুর রহমানের সঙ্গে তার বিয়ে হয়েছিল।

এ ঘটনায় বাবা নূর ইসলাম মিঠাপুকুর থানায় মামলা করেছেন।

কাফ্রিখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিয়ের সময় ৫০ হাজার টাকা যৌতুক দেয়ার কথা থাকলেও দেয়া হয়েছে ৩০ হাজার টাকা। বাকি টাকার জন্য প্রায়ই স্বামী-স্ত্রীর ঝগড়া হত।

‘মঙ্গলবার বেলা ৩টার দিকে ঝগড়ার এক পর্যায়ে সাইদুর তার স্ত্রীর পেটে ছুরিকাঘাত করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে বিকাল ৪টায় মারা যায় রূপালী।’

মিঠাপুকুর থানার ওসি হাসান শামীম ইকবাল বলেন, রূপালীর লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  

ঘটনার পর সাইদুর পালিয়ে গেছে বলে জানিয়েছে এলাকাবাসী।