বাংলাদেশে সহিংসতায় ইইউর উদ্বেগ
বাংলাদেশ সাম্প্রতিক সাম্প্রতিক সহিংস ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে 'গঠনমূলক সংলাপ' এর আহ্বান জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের কূটনৈতিক মিশনের প্রধান।
পররাষ্ট্রমন্ত্রী দীপু মনিকে গত ২ এপ্রিল লেখা এক চিঠিতে এ উদ্বেগের কথা জানান ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি ক্যাথি অ্যাশটন।
মৌলবাদীদের সহিংসতায় সবচেয়ে বেশি হামলার শিকার গোষ্ঠীগুলো বিশেষ করে হিন্দু জনগোষ্ঠীকে রক্ষায় সরকারের পদক্ষেপকে স্বাগত জানান ক্যাথি।
তিনি বলেন, “আগামী নির্বাচন যাতে শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য হয় তা নিশ্চিত করার লক্ষ্যে রাজনীতিতে সংঘাতের দৃষ্টিভঙ্গি পরিহারের প্রয়োজনীয়তা এবং গঠনমূলক সংলাপে বসার ওপর ইইউ বরাবরই গুরুত্ব দিয়ে আসছে।”
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে নির্বাচন কমিশনকে ১ কোটি পাউন্ড তহবিল যোগাচ্ছে।
চিঠিতে বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের দীর্ঘস্থায়ী বন্ধুত্বের কথা স্মরণ করেন ক্যাথি অ্যাশটন।
আগামী নির্বাচন পর্যবেক্ষণের ক্ষেত্রে ‘একটি পর্যবেক্ষক মিশন’ পাঠানোর ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের আগ্রহের কথাও ব্যক্ত করেন তিনি।
