২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্ত্যক্তকারী যুবকের কারাদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় এক বছরের কারাদণ্ড হয়েছে এক যুবকের।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2013, 10:53 AM

Updated : 23 Aug 2022, 10:32 AM

মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই সাজা দেয়া হয় বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের।  

সাজাপ্রাপ্ত আজিজুল ইসলাম (২০) গোপালপুর ইউনিয়নের কামারগ্রাম পশ্চিমপাড়ার ভুলু মিয়ার ছেলে। তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আলফাডাঙ্গা থানার ওসি এনামুল হক।

তিনি জানান, আজিজুল দীর্ঘদিন ধরে কামারগ্রাম কাঞ্চন একাডেমির সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে স্কুলে যাওয়া-আসার পথে এবং বাড়িতে গিয়েও উত্ত্যক্ত করত। 

ছাত্রীর মায়ের অভিযোগে মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে বিদ্যালয় ফটকের সামনে থেকে গ্রেপ্তার করা হয় আজিজুলকে।

এরপর দুপুর দেড়টার দিকে উপজেলা পরিষদ চত্বরে ইউএনও’র নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত আজিজুলকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়।