২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাইকে বাঁচাতে গিয়ে খুন

সুনামগঞ্জের ছাতকে ভাইকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় খুন হয়েছেন এত তরুণী।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2013, 10:39 AM

Updated : 23 Aug 2022, 10:32 AM

মঙ্গলবার দুপুরে দক্ষিণ খুরমা ইউনিয়নের খুজারমহল গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ছাতক থানার ওসি শাহ জালাল মুন্সি।  

নিহত সাজনা বেগম (১৫) খুজারমহল গ্রামের হাজী নুরুল ইসলামের মেয়ে।

ওসি জানান, পারিবারিক বিরোধের জের ধরে এ হামলায় আহত হয়েছে আরো ছয়জন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানিয়েছে, ওই গ্রামের বাসিন্দা আব্দুল গনি ও হাজী নুরুল ইসলামের মধ্যে জায়গা নিয়ে দীর্ঘদিনের  বিরোধ ছিল।

তারই জের ধরে নুরুল ইসলামের ছেলে ইকবালের হোসেনের সাথে আব্দুল গনির কথা কাটকাটি হয়। এর কিছুক্ষণ পর আব্দুল গনি ও তার লোকজন ইকবালের ওপর হামলা চালায়।

এসময় ভাইকে বাঁচাতে গেলে তার বোন সাজনা বেগম টেঁটাবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান।

ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।