২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে যৌতুকের জন্য গৃহবধূকে হত্যার অভিযোগ 

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় যৌতুকের জন্য এক গৃহবধুকে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2013, 10:31 AM

Updated : 23 Aug 2022, 10:32 AM

সোমবার রাতে উপজেলার প্রত্যন্ত হাওড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মেরিনা (২২) শ্রী পাঙ্গাসী গ্রামের মোক্তার হোসেনের মেয়ে। এ ঘটনায় নিহতের ভাই মোতালেব হোসেন হত্যা মামলা দায়ের করেছেন।

দেড় বছর আগে হাওড়া গ্রামের আবু তালেবের ছেলে শাহীনের (২৫) সঙ্গে তার বিয়ে হয়। ঘটনার পর থেকেই শাহীন ও তার পরিবারের সদস্যরা পলাতক আছেন।

মামলার বরাত দিয়ে উল্লাপাড়া থানার ওসি বিমান কুমার দাস সাংবাদিকদের জানান, বিয়ের পর শাহীনকে দেড় লক্ষাধিক টাকা যৌতুক দেয়া হয়।

সোমবার রাতে শাহীন আবারো যৌতুকের জন্য চাপ দিলে মেরিনা তা অস্বীকার করে। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে শাহিন এবং তার পরিবারের লোকজন মেরিনাকে শ্বাসরোধ করে হত্যা করে বলে অভিযোগ করা হয়। 

মঙ্গলবার সকালে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়।