কুষ্টিয়ায় চাচা খুন, ভাতিজা আটক
কুষ্টিয়া সদরে এক যুবককে ছুরি মেরে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার সকালে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ঝাউদিয়া ইউনিয়নের হাতিয়া বাজারে এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িত সন্দেহে জনতা ওই যুবকের ভাতিজাকে পুলিশে দিয়েছে।
আটক ভাতিজা রাজু বিশ্বাস আলতাফের ভাই শহিদ বিশ্বাসের ছেলে।
প্রত্যক্ষদর্শী পান ব্যবসায়ী আয়াত আলীর বরাত দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি কাজী রুহুল ইমাম সাংবাদিকদের জানান, সকাল ৭টার দিকে আলতাফ ওই হাটে পান বিক্রির জন্যে আসলে ভাতিজা রাজু পারিবারিক বিরোধের জের ধরে তার সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন।
একপর্যায়ে শত শত লোকের সামনে রাজু তার চাচার পেটে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই চাচার মৃত্যু হয়।
পুলিশ রাজুকে আটক করেছে।
