চিকিৎসককে নামিয়ে মোটর সাইকেলে আগুন
চাঁদপুরে এক চিকিৎসকের মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে হরতাল সমর্থকরা।
মঙ্গলবার বেলা ১১টায় শহরের হকার্স মার্কেটের সামনে শহীদ মুক্তিযোদ্ধা সড়কে পিকেটাররা চিকিৎসক এম এন হুদার পথ রোধ করে। তারা তাকে নামিয়ে দিয়ে মোটর সাইকেলটি জ্বালিয়ে দেয়।
ডা. হুদা বলেন, তিনি তার কর্মস্থল সদর হাসপাতালে যাওয়ার পথে হকার্স মার্কেটের সামনে পিকেটাররা তাকে আটকায়। তার মোটরসাইকেলটিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় তারা।
খবর পেয়ে দমকল কর্মীরা এসে আগুন নেভায়।
