২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

থ্যাচারের মৃত্যুতে খালেদার শোক

যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের মৃত্যুতে শোক জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2013, 04:59 PM

Updated : 23 Aug 2022, 10:31 AM

সোমবার এক শোকবার্তায় বর্তমান বিরোধীদলীয় নেতা বলেন, রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে বিভিন্ন তাৎপর্যপূর্ণ ভূমিকা পালনের মাধ্যমে তিনি শুধু নিজ দেশে নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলে সুপরিচিতি অর্জন করেন।

যুক্তরাজ্যের একমাত্র নারী প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার মস্তিস্কের রক্তক্ষরণে সোমবার মারা যান। তার বয়স হয়েছিল ৮৭ বছর।

১৯৭৯ থেকে ১৯৯০ সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকারী থ্যাচার লোহমানবী হিসেবে খ্যাত ছিলেন।  

“চারিত্রিক দৃঢ়তা ও অবিচল নীতি-নিষ্ঠা থ্যাচারের ব্যক্তিত্বে স্বতন্ত্র মহিমা এনে দিয়েছিল,” বলেছেন বিএনপি চেয়ারপারসন।