২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে হেফাজতের সম্মেলন প্রতিহতের ঘোষণা

চট্টগ্রামে হেফাজতে ইসলামের ২৬ এপ্রিলের সম্মেলন প্রতিহত করার ঘোষণা দিয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2013, 04:35 PM

Updated : 23 Aug 2022, 10:31 AM

সোমবার চট্টগ্রামের অক্সিজেন মোড়ে হেফাজতের হরতালবিরোধী সমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

কথিত নাস্তিক ব্লগাদের শাস্তিসহ ১৩ দফা দাবিতে গত ৬ এপ্রিল ঢাকার সমাবেশ থেকে সারাদেশে রেসালাত সম্মেলনের ডাক দেয় হেফাজতে ইসলাম। এর অংশ হিসেবে ২৬ এপ্রিল চট্টগ্রামে সম্মেলন হওয়ার কথা রয়েছে।

নির্মূল কমিটি বায়েজিদ শাখার উপদেষ্টা আব্দুল নবী লেদুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন নির্মূল কমিটির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক শওকত বাঙালি, শফিউল আলম ছগির, মো. আলম ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর কফিল উদ্দিন খান।

হেফাজত চট্টগ্রামের যেখানেই সমাবেশ ডাকবে সেখানেই তাদের প্রতিরোধ করার ঘোষণা দেন বক্তারা।