২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় সিভিল সার্জনের গাড়ি ভাঙচুর

বিএনপির ডাকা ৩৬ ঘণ্টার হরতালের আগের রাতে নেত্রকোণা সিভিল সার্জনের জিপে হামলা চালিয়েছে একদল যুবক।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2013, 04:05 PM

Updated : 23 Aug 2022, 10:31 AM

হামলাকারীরা বিএনপির কর্মী বলে সন্দেহ করছে পুলিশ।

নেত্রকোনার সিভিল সার্জন ডা. সাহিদ উদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার রাত সোয়া আটটার দিকে নেত্রকোণা-ময়মনসিংহ সড়কের স্থানীয় সড়ক ও জনপথ বিভাগের কার্যালয়ের সামনে তার গাড়ি হামলার মুখে পড়ে; তবে তিনি গাড়িতে ছিলেন। যুবকদের ছোড়া ইট-পাটকেলে গাড়িটির সামনের কাঁচ ভেঙে গেলেও কেউ হতাহত হয়নি।

নেত্রকোণা মডেল থানার ওসি আজিজুর রহমান বলেন, বিএনপির কর্মীরা ইট পাটকেল ছুড়ে গাড়িটি ভাংচুর করে।এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।