২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে ছাত্রদলের মিছিল থেকে পুলিশের উপর হামলা

বরিশাল নগরীতে বিএনপির ডাকা ৩৬ ঘন্টার হরতালের সমর্থনে ছাত্রদলের মিছিল থেকে পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বরিশাল, প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2013, 03:19 PM

Updated : 23 Aug 2022, 10:31 AM

প্রত্যক্ষদর্শীরা জানায়, কাটপট্টি এলাকায় সোমবার বেলা ১২ টার দিকে  হরতালের সমর্থনে ছাএদলের কর্মীরা আগুন জ্বালিয়ে মিছিলের প্রস্ততিকালে পুলিশের উপর ইটপাটকেল ছোড়ে। এতে এক পুলিশ সদস্য আহত হন।

কোতয়ালী মডেল থানার এসআই গোলাম কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হরতাল চলাকালে নগরীতে ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল বের করে হেফাজতে ইসলাম। এই সুযোগ নিয়েছে বিএনপি ও জামায়াত। তাদের একটি দল কাটপট্টি এলাকায় বিক্ষোভ করে পুলিশের উপর হামলা চালালে পুলিশ তাদের উপর রাবার বুলেট ছোড়ে।

ঘটনাস্থল থেকে ছাত্রদলের ২ কর্মীকে আটক করা হয়। তারা হলেন- মহানগরীর ৯নং ওয়ার্ড ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ ও ছাত্রদল নেতা গাফফার হোসেন।

কিন্ত নগরীর ৯ নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রাহাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিএনপির হরতালের সমর্থনে কাটপট্টি থেকে মিছিল বের করে ছাত্রদল। মিছিলটি কাটপট্টি থেকে বের হয়ে চকবাজারে যাওয়ার সময় পুলিশ বাধা দেয়। এক পর্যায়ে পুলিশ মিছিলকারীদের উপর গুলিবর্ষণ শুরু করলে তারা ছত্রভঙ্গ হয়ে ইটপাটকেল নিক্ষেপ করে পালিয়ে যায়।