২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবিতে নতুন তিন প্রশাসক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) তিন প্রশাসককে নিয়োগ দেয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রাজশাহী বিশ্ববিদ্যালয়, প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2013, 01:40 PM

Updated : 25 Apr 2022, 06:34 PM

সোমবার বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক অধ্যাপক নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মেয়াদোত্তীর্ণ হওয়ায় পূর্বের প্রশাসকদের অব্যাহতি দিয়ে উপাচার্য মুহাম্মদ মিজান উদ্দিন নতুন তিন প্রশাসককে নিয়োগ দিয়েছেন।

তারা হচ্ছেন- কেন্দ্রীয় গ্রন্থাগারের প্রশাসক পদে বাংলা বিভাগের অধ্যাপক ড. সফিকুন্নবী সামাদী, মীর আবদুল কাউয়ূম পোস্ট গ্রাজুয়েট ডরমিটরি’র ওয়ার্ডেন পদে চারুকলা বিভাগের ফজলুল করিম ও বিজ্ঞান কারিগরি কারখানার প্রশাসক পদে নিয়োগ পেয়েছেন ফলিত রসায়ন বিভাগের অধ্যাপক অবদুস সালাম।

গত ২০ মার্চ উপাচার্য হিসেবে মিজান উদ্দিন ও উপ-উপাচার্য হিসেবে সারওয়ার জাহান সজল দায়িত্ব গ্রহণ করেন।