২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনা ও রাজশাহীতে তাপদাহ

রাজশাহী ও খুলনা বিভাগে মৃদু থেকে মাঝারি ধরনের তাপদাহ বয়ে যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2013, 01:18 PM

Updated : 23 Aug 2022, 10:31 AM

আবহাওয়া অধিদপ্তর জানায়, টাঙ্গাইল, ফরিদপুর, রাঙ্গামাটি ও পটুয়াখালী অঞ্চলসহ খুলনা ও রাজশাহী বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায় ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

এছাড়া চলতি মাসে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে ১-২ টি তীব্র তাপ প্রবাহ (৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি) এবং অন্যত্র ২-৩ টি মৃদু (৩৬-৩৮ ডিগ্রি সেলসিয়াস) এবং মাঝারি (৩৮-৪০ ডিগ্রি সেলসিয়াস) তাপ প্রবাহ বয়ে যেতে পারে।

মঙ্গলবারের পূর্বাভাসে বলা হয়, টাঙ্গাইল ও ময়মনসিংহ অঞ্চলসহ রংপুর এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

চলতি মাসের দীর্ঘমেয়াদী পূর্ভাবাসে অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানায়, এ মাসে বঙ্গোপসাগরে দুই-একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।