গোপালগঞ্জে মুফতি হান্নানের ভাই আটক
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা থেকে হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানের ভাই মুন্সি কামরুজ্জামান মতিকে আটক করেছে পুলিশ।
সোমবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার ঘাঘর বাজারের একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে মতিকে আটক করা হয়।
মতি কোটালীপাড়া উপজেলার হিরণ গ্রামের নূর মোহাম্মদ মুন্সির ছেলে।
কোটালীপাড়া থানার ওসি মো. তোতা মিয়া মতিকে আটকের কথা স্বীকার করে জানান, হরতালে নাশকতা সৃষ্টির আশঙ্কায় তাকে আটক করা হয়েছে।
