২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লামায়  ট্রাক্টর উল্টে যুবক নিহত

বান্দরবানের লামা উপজেলায় ট্রাক্টর উল্টে এক যুবক নিহত হয়েছেন।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2013, 11:27 AM

Updated : 23 Aug 2022, 10:31 AM

সোমবার সকাল ১০টায় উপজেলার চকরিয়া সংযোগ সড়কের মিরিজ্ঞা পর্যটন এলাকায় এ দুর্ঘটনায় মোহাম্মদ আবুল কাশেম (৩০) নামে ওই যুবক মারা যান। এ সময় আহত হন আরো অন্তত ১২ যাত্রী।

হতাহতদের সবাই ফাঁসিয়াখালী ইউনিয়নের হায়দারনাশী ও সাপের ঘারা এলাকার বাসিন্দা। মামলায় হাজিরা দেয়ার জন্য তারা উপজেলা সদরে যাচ্ছিলেন।

লামা থানার ওসি মোহাম্মদ সাইকুল ইসলাম সাংবাদিকদের জানান, হরতালের কারণে কোন যানবাহন না পেয়ে লামার ফাঁসিয়াখালী থেকে ১৩ যাত্রী ট্রাক্টরে করে উপজেলা সদরে আসছিলেন। পথে একটি চান্দের গাড়িকে জায়গা দিতে গিয়ে রাস্তার পাশে উল্টে যায় ট্রাক্টরটি। এতে ঘটনাস্থলেই কাশেম মারা যান।

গুরুতর আহত ৫ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের ভর্তি করা হয়েছে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

এ ব্যাপারে এখনো মামলা হয়নি।