খুবির সমাজ বিজ্ঞান স্কুলে ভর্তি ১৮ এপ্রিল
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সমাজ বিজ্ঞান স্কুলের ২০১২-১৩ শিক্ষাবর্ষে বিএসএস (সম্মান) কোর্সের সাতটি আসনে শিক্ষার্থীরা আগামী ১৮ এপ্রিল ভর্তি হতে পারবে।
এ ভর্তি প্রক্রিয়া ৯ এপ্রিল (মঙ্গলবার) হওয়ার কথা ছিল।
কিন্তু অনিবার্য কারণবশত তা পিছিয়ে ১৮ এপ্রিল করা হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক এস এম আতিয়ার রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান।
