ব্লগার আসিফ ফের রিমান্ডে
ব্লগার আসিফ মহীউদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য আরো এক দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।
সবিশেষ ব্লগার আসিফকে লেখা বন্ধ করতে বলেছে পুলিশ
অন্যদিকে আসিফের আইনজীবী এর বিরোধিতা করে জামিনের আবেদন করেন।
শুনানি শেষে মহানগর হাকিম এরফান উল্লাহ জামিন নাকচ করে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
হেফাজত ইসলাম নামের একটি সংগঠনের দাবির প্রেক্ষাপটে গত ৩ এপ্রিল সকালে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে ডেকে নেয়ার পর গ্রেপ্তার করা হয় আসিফকে। পরদিন তাকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদলতে হাজির করে ৫৪ ধারায় সন্দেহভাজন হিসাবে তিন দিনের রিমান্ডে নেয় পুলিশ।
আসিফের আগে সুব্রত অধিকারী শুভ, মশিউর রহমান বিপ্লব ও রাসেল পারভেজ নামের আরো তিন ব্লগারকে গ্রেপ্তারের পর রিমান্ডে পাঠায় আদালত।
যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি ও জামায়াতে ইসলামী নিষিদ্ধের দাবিতে ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্টদের প্রতিবাদেই গত ৫ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী গণজাগরণ সৃষ্টি হয়। পরে এই আন্দোলনে যুক্ত হয় বিভিন্ন ছাত্র ও সাংস্কৃতিক সংগঠন।
শাহবাগে গণজাগরণ আন্দোলন শুরুর পর মাঠে নামে চট্টগ্রামভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম, যারা গণজাগরণ মঞ্চের আন্দোলনকারীদের বিরুদ্ধে ঢালাওভাবে ইসলাম অবমাননার অভিযোগ এনে তাদের শাস্তি দাবি করে।
হেফাজতে ইসলাম গণজাগরণ মঞ্চ বন্ধ করে দেয়াসহ যে ১০ জন ‘নাস্তিক’ ব্লগারের ফাঁসির দাবি তোলে, সেই তালিকায় আসিফের নাম প্রথমদিকেই ছিল।
ব্লগে লেখালেখিকে কেন্দ্র করে ২০১১ সালের ১ অক্টোবর আসিফকে ১৮ ঘণ্টা আটকে রেখেছিল গোয়েন্দা পুলিশ। পরে ‘লেখালেখি বন্ধ করার পরামর্শ দিয়ে’ মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেয়া হয়।
ব্লগে লেখালেখির জন্য হামলার মুখেও পড়তে হয় আসিফকে। গত ১৪ জানুয়ারি রাতে উত্তরায় তার ওপর হামলা হয়।
ছুরিকাঘাতের গুরুতর জখম নিয়ে বেশ কিছুদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
২০০০ সালে এসএসসি পাস করার পর ঢাকা কলেজ থেকে এইচএসসি পাস করেন আসিফ। পরে বেসরকারি বিশ্ববিদ্যালয় এইউআইবি-তে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ ডিগ্রি নেন।
সাম্প্রতিক হত্যাচেষ্টার আগ পর্যন্ত একটি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানে কাজ করতেন তিনি।
আসিফকে হত্যাচেষ্টার মামলায় গত ১ এপ্রিল চার যুবককে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ । লেখালেখির কারণে ধর্মান্ধ ও উগ্রপন্থী একজনের নির্দেশনায় আসিফের ওপর হামলার কথাও স্বীকার করেছেন ওই চারজন।
