২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোমানকে হাসপাতালে পাঠানোর দাবি পরিবারের

ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক বিএনপির সহসভাপতি আবদুল্লাহ আল নোমানকে চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে পাঠানোর দাবি জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2013, 10:47 AM

Updated : 23 Aug 2022, 10:31 AM

পুলিশের করা সাতটি মামলায় রোববার আত্মসমর্পণের পর কারাগারে পাঠানো হয়েছে নোমানসহ বিএনপির শীর্ষ পর্যায়ের আট নেতাকে।

সোমবার পরিবারের পক্ষে আবদুল্লাহ আল নোমানের একান্ত সচিব নুরুল আজিম হিরু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্যার কারাগারে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ ও ডায়াবেটিসে ভুগছিলেন। ইতিপূর্বে তাঁর হার্টে অস্ত্রোপাচারের মাধ্যমে তিনটি রিং লাগানো হয়েছিল।”

“রোববার আদালত তার জামিন বাতিল করলেও আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে বারডেম হাসপাতালে ভর্তি করার জন্য কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিলেন। কিন্তু আজ পর্যন্ত সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানকে বারডেমের ভর্তি করা হয়নি। এতে তার পরিবারে উদ্বিগ্ন হয়ে পড়েছেন।”

নুরুল আজিম হিরু জানান, বিএনপির সহসভাপতি আবদুল্লাহ আল নোমানের পরিবার আদালতের আদেশ অনুসারে তাকে বারডেমে ভর্তির দাবি জানিয়েছেন।

পুরনো খবর:

মওদুদ-ফখরুলসহ বিএনপির ৮ নেতা কারাগারে