কারাগারের সামনে বিস্ফোরণ: দুজনকে ছেড়ে দিয়েছে পুলিশ
ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে হাতবোমা বিস্ফোরণের ঘটনায় আটক তিন জনের মধ্যে দুই যুবককে ছেড়ে দিয়েছে পুলিশ।
চকবাজার থানার ওসি আজিজুল হক বলেন, “আটক তিন জনের মধ্যে মোশাররফ হোসেন (২৮) নামের একজন ঘটনার সঙ্গে জড়িত বলে তথ্য প্রমাণ পাওয়া গেছে। তার নামে মামলার প্রস্তুতি চলছে।”
তবে জিজ্ঞাসাবাদে আবিদুর রহমান ও রফিকুল ইসলামের জড়িত থাকার প্রমাণ না পাওয়ায় তাদের ছেড়ে দেয়া হয়েছে বলে জানান ওসি।
