হাতবোমা বিস্ফোরণের পর গাজীপুরে দুই যুবক আটক
গাজীপুর সদর উপজেলায় হাতবোমা বিস্ফোরণের পর দুই যুবককে ধরে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
এর পরপরই এলাকাবাসী মো. রাসেল (২৫) ও জামির হোসেন (২৫) নমের দুই যুবককে ধরে পুলিশে সোপর্দ করে।
রাসেল গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার রামভদ্র রাজবাড়ি এলাকার বরকত আলীর ছেলে। আর জামির হোসেন (২৫) ওই এলাকার শাহ আলমের ছেলে। তারা দুজনই উপজেলার টোটাল টেক্সটাইল কারখানার কর্মী।
কোনাবাড়ি পুলিশ ফাঁড়ির এসআই গোলাম মোস্তফা বলেন, “হাতবোমা বিস্ফেরণের বিষয়টি তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। রাসেল বলেছে, সে একটি হাতবোমা তৈরি করে রাতে বাসা থেকে বের হয়। কিন্তু বোমাটি তার হাত থেকে পড়ে বিস্ফোরিত হয়।”
এতে রাসেল ও দুই পথচারী সামান্য আহত হন। পরে এলাকাবাসী রাসেল ও জামিরকে আটক করে।
