২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় বিএনপির হরতাল শুরু সন্ধ্যা থেকেই

শীর্ষ নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিএনপির ৩৬ ঘণ্টার হরতাল মঙ্গলবার সকালে শুরুর কথা মথাকলেও বগুড়ায় এ কর্মসূচি পালিত হবে ১২ ঘণ্টা আগে থেকেই।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2013, 09:16 AM

Updated : 23 Aug 2022, 10:31 AM

সোমবার সকাল সাড়ে ১১টায় জেলা বিএনপি কার্যালয়ে এক সভার পর এ ঘোষণা দেয়া হয়।

জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম বলেন, “বগুড়ায় ১২ ঘণ্টার হরতাল ডেকেছে জেলা বিএনপি। কেন্দ্রীয় ৩৬ ঘণ্টার হরতালের আগে সোমবার সন্ধ্যা ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত এ হরতাল পালিত হবে।”

গাড়ি পোড়ানো ও সংঘর্ষের মামলায় আটক মওদুদ আহমদ, মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ আট নেতাকে আদালত কারাগারে পাঠানোয় মঙ্গলবার সকাল থেকে সারা দেশে ৩৬ ঘণ্টার এই হরতাল ডেকেছে বিএনপি।

অন্যদের মধ্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, সাবেক সভাপতি রেজাউল করিম বাদশা, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ সভাপতি আলী আজগর তালুকদার হেনা, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মীর শাহে আলম সভায় উপস্থিত ছিলেন।