২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে ‘মহাবারুণী স্নান’

শেরপুরে হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠান মহাবারুণী স্নান সম্পন্ন হয়েছে।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2013, 09:01 AM

Updated : 23 Aug 2022, 10:31 AM

সোমবার শেরপুরের শ্রীবরদী উপজেলার গড়জড়িপা গ্রামের পাশে কালিদহে এ পূণ্যস্নান হয়।

প্রতিবছর চৈত্র মাসের মধুকৃষ্ণ ত্রয়োদশীতে বারুণী স্নান হয়ে আসছে দীর্ঘদিন ধরে।

স্নানের মাধ্যমে পূণ্য লাভের আশায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক ভক্ত ও পূণ্যার্থী ঐতিহ্যবাহী ‘কালিদহ সাগরে’ এসে সমবেত হন। 

ফুল, ধান-দুর্বা, তুলসিপাতা, মাটি, কলা, ডাবসহ নানা উপাচার নিয়ে পুরোহিতের সঙ্গে মন্ত্রপাঠের মাধ্যমে ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত পাপ মোচন ও মনোবাসনা পূরনের জন্য স্নান সম্পন্ন করেন ভক্ত ও পূণ্যার্থীরা।

ভোর থেকেই ঢাকের বাদন, উলু ধ্বনী ও কাসর ঘণ্টার শব্দে বারণী স্নানের স্থান ছিল মুখরিত।

স্নান উপলক্ষে কালিদহ সাগর তীরে গঙ্গাপূজা হয়। পূজা শেষে পূণ্যার্থীদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।

ঐতিহ্যবাহী এ ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে প্রতিবারের মতো এবারো মৃৎশিল্প, বাহারী খেলনাসহ বিভিন্ন সামগ্রী এবং গ্রাম বাংলার মুখরোচক খাবারের পসরা সাজিয়ে মেলা বসেছে।