২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

এবার চবিতে আঁকা হবে ২.৩ কিলোমিটার পথচিত্র

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2013, 07:20 AM

Updated : 23 Aug 2022, 10:31 AM

পহেলা বৈশাখ সামনে রেখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে দুই কিলোমিটারের বেশি রাস্তায় পথচিত্র আঁকবেন শিক্ষক-শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট ও ‘বাংলার দর্পণ’ নামে একটি সাংস্কৃতিক সংগঠন যৌথভাবে এ উদ্যোগ নিয়েছে।

‘বাংলার দর্পনে মুখপাত্র এ কে এম শরীফুল ইসলাম জানান, দুই দশমিক তিন কিলোমিটার এলাকাজুড়ে এই পথচিত্র আঁকার কাজ শুরু হবে বৃহস্পতিবার।

বিশ্ববিদ্যালয়ের স্মরণ চত্বর থেকে শহীদ মিনার ও বিজ্ঞান ভবন পর্যন্ত এই পথচিত্রের শিরোনাম হবে ‘বাংলার ঐতিহ্য ও মুক্তিযুদ্ধ’।

এছাড়া শহীদ মিনারের ডানদিকের রাস্তা দিয়ে প্রীতিলতা হল এবং বামদিকে সমাজ বিজ্ঞান অনুষদ হয়ে সোহরাওয়ার্দী হল পর্যন্ত আঁকা হবে পথচিত্র।

শরীফুলের দাবি, এটাই হবে দেশের সবচেয়ে দীর্ঘ পথচিত্র। এতে দেশীয় ঐতিহ্যের পাশাপাশি মুক্তিযুদ্ধ এবং যুদ্ধাপরাধীদের বিচারের দাবিও উঠে আসবে।

সংগঠনটির সভাপতি ওলি মাহমুদ জানান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারুল আজিম আরিফ এবং ৪২ জন মুক্তিযোদ্ধা এই পথচিত্র অঙ্কনের উদ্বোধনে উপস্থিত থাকবেন।

এর আগে মার্চে একাত্তরের যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই কিলোমিটার সড়কজুড়ে পথচিত্র অঙ্কন করা হয়।