২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে প্রতিমা ভাংচুর

জামালপুর সদরে একটি মন্দিরের প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2013, 06:53 AM

Updated : 23 Aug 2022, 10:31 AM

পুলিশ জানায়, রোববার রাতে নান্দিনা পূর্ব বাজারে সার্বজনীন মাতৃ মন্দিরের তিনটি কালী প্রতিমা ভাংচুর করা হয়।

মন্দির পরিচালনা কমিটির সভাপতি রনজিৎ কুমার দে বলেন, রাতে কোনো এক সময় প্রতিমাগুলো ভেঙে রেখে যায় অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা।

সোমবার সকালে মূর্তি ভাঙা দেখে পুলিশকে খবর তেন তিনি।

জামালপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের বলেন, দোষীদের খুঁজে বের করে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।