২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রেখেছে সকাল-সন্ধ্যা হরতাল ডাকা হেফাজতে ইসলামের কর্মীরা।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2013, 06:52 AM

Updated : 23 Aug 2022, 10:31 AM

পুলিশ জানায়, ভোর থেকেই শহরের বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের ভেলানগর জেলখানার মোড়ে রাস্তার ওপর বসে পড়ে বিক্ষোভ সমাবেশ শুরু করে হেফাজত নেতাকর্মীরা।

সমাবেশে জেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক আল্লামা ইসমাঈল হোসেন নূরপুরী হরতাল শেষ না হওয়া পর্যন্ত রাস্তা না ছাড়ার ঘোষণা দেন।

তিনি আরো বলেন, “সরকার তাদের ১৩ দফা দাবি না মানলে কেন্দ্রীয় নির্দেশে সামনে আরো কঠোর কর্মসূচি পালন করা হবে।”

বিশৃঙ্খলার আংশকায় এলাকায় বিপুল সংখ্যক র‌্যাব-পুলিশ মোতায়েন করা হয়েছে।

নরসিংদী সদর মডেল থানার ওসি আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, র‌্যাব ও মোবাইল কোর্টের সহযোগিতায় আমরা অবরোধকারীদের সরিয়ে দেয়ার চেষ্টা করবো।