হরতালে এইচএসসি নিয়ে সিদ্ধান্ত সোমবার
বিএনপির হরতালে মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা নেয়ার বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে সোমবার।
ফাইল ছবি
আন্তঃশিক্ষা বোর্ডে সমন্বয় সাব কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তাসলিমা বেগমও জানান, শিক্ষামন্ত্রী ও সচিবের সঙ্গে কথা বলে মঙ্গলবারের পরীক্ষা নেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
মওদুদ আহমদ ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ পর্যায়ের আট নেতাকে কারাগারে পাঠানোর প্রতিবাদে মঙ্গল ও বুধবার সারাদেশে ৩৬ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি।
এর মধ্যে মঙ্গলবার আটটি সাধারণ বোর্ডের অধীনে এইচএসসি ও ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজে ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্র, মাদ্রাসা বোর্ডের অধীনে আলিমে কুরআন মাজিদ এবং কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি ভোকেশনালে ইংরেজি-১ (একাদশ), ডিপ্লোমা ইন কর্মাস ও এইচএসসি ব্যবসায় বব্যস্থাপনায় বিজনেস ইংলিশ অ্যান্ড কমিউনিকেশন (দ্বাদশ) পরীক্ষা রয়েছে।
বিএনপি-জামায়াতের হরতালে চলতি বছরের এসএসসির পাঁচটি পরীক্ষা পিছিয়ে যায়। এর ফলে ৩৭টি বিষয়ের পরীক্ষা পেছানো হয়।
বিএনপির হরতালের আগে সোমবার হেফাজতে ইসলামীর হরতাল রয়েছে।
টানা তিন দিনের এই হরতালে মঙ্গলবার এইচএসসি পরীক্ষা থাকলেও বুধ ও সোমবার পরীক্ষা নেই।
